Desher Alo
প্রকাশ : May 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সাইবার পুলিশ সেন্টার (CID) এর হাতে গ্রেফতার ১

দেশের আলো প্রতিনিধি, ঢাকা:

সংবেদনশীল কল ডিটেইলস, জাতীয় পরিচয়পত্র (NID), এসএমএস (SMS) তালিকা এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ/নগদ/রকেট) ও ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সাইবার পুলিশ সেন্টার, সিআইডি।

গ্রেফতারকৃত আসামি মোঃ আরমান হোসেন (২২)। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার উত্তর রহিমপুর এলাকায়। গত ০৫ মে ২০২৬ তারিখে ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডি জানায়, অভিযুক্ত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্টে দক্ষ হওয়ায় সে নিজেই ওয়েবসাইট ও অ্যাপ তৈরি করে এবং সেগুলোর মাধ্যমে নাগরিকদের সংবেদনশীল তথ্য অর্থের বিনিময়ে বিক্রি করতো।

বিক্রিকৃত তথ্যের মধ্যে ছিল জাতীয় পরিচয়পত্র (NID) সম্পূর্ণ ডেটা, এসএমএস (SMS) তালিকা, বিকাশ/নগদ/রকেট অ্যাকাউন্ট তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করেছে, এই তথ্যগুলো জাতীয় গোপনীয় ডাটাবেজ থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে।

এই ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে— জাতীয় ডাটাবেজ কি যথেষ্ট নিরাপদ? প্রশাসনের ভেতরের কোনো সহযোগিতা ছাড়া কি এমন তথ্য সংগ্রহ সম্ভব? একজন ব্যক্তি কি একাই এত বড় ডেটা অ্যাক্সেস করতে পারে?

বিশেষজ্ঞদের মতে, যদি রাষ্ট্রীয় ডাটাবেজ সঠিকভাবে সুরক্ষিত না থাকে, তাহলে দেশের সাধারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।

গ্রেফতারের সময় আসামীর কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ এবং একাধিক মার্চেন্ট সিম উদ্ধার করা হয়েছে।

এই ঘটনা দেশের তথ্য নিরাপত্তা ব্যবস্থার বড় একটি দুর্বলতা সামনে এনে দিয়েছে। দ্রুত তদন্ত, জবাবদিহি এবং ডাটাবেজ নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরা

1

ফিঙ্গারপ্রিন্টেও রক্ষা নেই! সিম মালিকানা বদল, বিকাশে ৬ লাখ ট

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সাইবার পুলিশ সেন্টার (CID) এর

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

9

চলন্ত গাড়িতে গুলি: পিএস চন্দ্রনাথের বুকে লাগে ৩টি গুলি

10